জাস্টিস ফর

অভিজিৎ সাহা, চলতি বছরের ৪ এপ্রিল শনিবার দুপুরে রিজেন্ট পার্ক থানায় 'ভোলেবাবা পার করেগা' ধারাবাহিকের প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের বিরুদ্ধে অভিযোগ জানাতে আর্টিস্ট ফোরামের মেম্বারদের সঙ্গে যান রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী প্রিয়াঙ্কা সরকার।
তিনটি ধারায় এফআইআর করা হয়। ৬১(২) অপরাধমূলক ষড়যন্ত্র, ১০৬(১) অনিচ্ছাকৃত খুন আর ২৪০ ধারায় অপরাধ সংগঠিত হয়েছে জেনেও সেই সম্পর্কে ইচ্ছাকৃত মিথ্যা তথ্য দেওয়া অভিযোগে।
এদিনই বিকেল সাড়ে পাঁচটায় টেকনিশিয়ন স্টুডিও থেকে রাধা স্টুডিও পর্যন্ত 'জাস্টিস ফর রাহুল' পদযাত্রার ডাক দেওয়া হয়। উপস্থিত ছিলেন ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাস, ইম্পা সভাপতি পিয়া সেনগুপ্ত, প্রযোজক রানা সরকার, পরিচালক জয়দীপ মুখার্জি, অরিন্দম শীল, সৃজিত মুখার্জি ও পারমিতা মুন্সি, অভিনেতা ঋত্বিক চক্রবর্তী, ঋষি কৌশিক, অনির্বাণ চক্রবর্তী, জিতু কামাল, অভিনেত্রী সোহিনী সরকার, জুন মালিয়া প্রমুখ। 
একই সঙ্গে টেকনিশিয়নরাও এদিনের পদযাত্রায় শামিল হন।

Comments

Popular posts from this blog

মহিলা শিক্ষার্থীদের জন্য

দীর্ঘ প্রতীক্ষার পর সফলতা

'দরবারী পদাবলী'-তে গুরু-শিষ্য পরম্পরার অনবদ্য নজির কলকাতায়