Posts

ছোট ছোট বাচ্চাদের

Image
২৩ শে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বোস এর ১২৫ তম জন্মদিন উপলক্ষে খিদিরপুর ডক এরিয়ার (মৃত্যু মোহাম্মদ আইয়ুব স্মরণে)মাননীয় আজগর হোসেন মহাশয় এর নেতৃত্বে  ছোট ছোট বাচ্চাদের বসে আঁকো প্রতিযোগিতা ও কিছু খাবারের ব্যবস্থা করেন। খিদিরপুরে নেতাজি স্পোর্টিং ক্লাবে শুধু আঁকা প্রতিযোগিতা নয় ম্যাজিক শো , নিত্য কলা আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসেবে ছিলেন ইসমত হাকিম, ইয়াসমিন বেগম। এছাড়া উপস্থিত ছিলেন ৭৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সোমা দাস ৭৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রাম পিয়ারে রাম, পুনাম বেগম আরো অনেক বিশিষ্ট ব্যক্তিরা এসেছিলেন।

হাওড়া জেলার শিবপুর অঞ্চলে

Image
শুভ ঘোষঃ কলকাতা-  ২৩ জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বোসের ১২৫ তম জন্মদিন উপলক্ষে হাওড়া জেলার শিবপুর অঞ্চলে ক্ষীরদতলা গলির ২১নং ওয়ার্ড তৃণমূল কর্মী সন্তোষী সান্তালিয়া উদ্যোগে শীতবস্ত্র ও কম্বল বিতরণ করা হয় ২০০  জন গরীব অসহায় মানুষদের। বিগত ১০বৎসর ধরে গরিব  অসহায় মানুষের পাশে দাঁড়ানোর সংকল্প করেছেন তৃণমূল নেত্রী সন্তোষী সান্তালিয়া ।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিবপুর ব্লক সভাপতি স্বপন মণ্ডল মহাশয় , প্রধান অতিথি সুজয় চক্রবর্ত্তী ও চন্দকান্তি চক্রবর্তী ,সমাজসেবী বাবলু সান্তালিয়া ,হাওড়া জেলার তৃণমূল সাধারণ সম্পাদক মহেন্দ্র শর্মা,আরো অনেকে বিশিষ্ট গুণীজন ব্যাক্তি সংবর্ধনা প্রদান করা হয়।

আমাদের এই বাংলায় বেশিরভাগ

Image
নিজস্ব প্রতিনিধিঃ কলকাতা , উইলসন ক্রডেজ ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড কোম্পানি তাদের পণ্যের লোগো প্রকাশ করল কলকাতা প্রেস ক্লাবে। লোগো প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার গ্রুপ সিইও সুন্দরম চৌধুরী ও অভিনেত্রী দেবশ্রী ভট্টাচার্য, এই সংস্থার ৬০টিরও বেশি পণ্য ইতিমধ্যেই সমৃদ্ধি লাভ করেছে। ফ্লোর এবং ওয়াল টাইলস, স্যানিটারি ওয়্যার, বাথরুম ফিটিংস, ওয়ালপেপার, বাড়ির আসবাবপত্র সহ নানা দ্রব্য তৈরিতে সিদ্ধহস্ত এই সংস্থা। এই সংস্থার তৈরি পণ্য সারা বিশ্বেই পরিচিতি লাভ করেছে। আমাদের এই বাংলায় বেশিরভাগ টাইলস, বাথরুম ফিটিংস কোম্পানিগুলি উত্তর এবং পশ্চিম ভারতে তৈরি হয়। অর্থাৎ মুম্বই, দিল্লি, গুজরাটেই এই উৎপাদনকারী সংস্থাগুলির অবস্থান। সেখানকার তৈরি এই সমস্ত পণ্য সারা দেশে বিক্রি হয়। পূর্ব ভারতের দু-চারটি সংস্থা উৎপাদন করলেও প্রতিযোগিতার বাজারে তাদের অবস্থান খুবই সীমিত। উইলসন ক্রডেজ ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড কোম্পানি এই বাংলার মাটি থেকেই এই সমস্ত দ্রব্যের উৎপাদন ও বিক্রির ব্যবস্থা করেছে। বর্তমানে এই সংস্থা সারা দেশের বিভিন্ন রাজ্যে এই দ্রব্যের পরিবেশনের কাজ শুরু করেছে। দেশের গণ্ডি ছাড়িয়ে প্রতিবেশী ...

সাধারণ মানুষ ও সরকারের কাছে আবেদন

Image
নিজস্ব   প্রতিনিধিঃ   কলকাতা ,করোনা কালে সেলুন ও বিউটি পার্লার শিল্প ব‍্যাপকভাবে ক্ষতিগ্রস্ত। বর্তমানে বিধিনিষেধ মেনে সেলুন ও বিউটি পার্লার খুললেও গত দু বছরের আর্থিক ক্ষতি সামলাতে না পেরে বন্ধ হয়েছে বহু সেলুন ও বিউটি পার্লার। কর্মহীন হয়েছেন বহু কর্মী। এই অবস্থায় এই শিল্পের স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে  সাধারণ মানুষ ও সরকারের কাছে আবেদন জানালেন পার্লার ও সেলুনের মালিকরা। কলকাতা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে মিলিত হলেন পার্লার ও সেলুনের কর্ণধাররা। 'ওনার ফর এভার' নামে এক ছাতার তলায় মিলিত হলেন তাঁরা। বিধিনিষেধ মেনে পার্লার ও সেলুন খোলার অনুমতি দেওয়ায় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানান তাঁরা। এই শিল্পের সঙ্গে যুক্ত বেশিরভাগই মহিলাদের দ্বারা পরিচালিত। এই শিল্পের যুক্ত রয়েছেন কয়েক লক্ষ মানুষ। করোনা পরিস্থিতিতে এই শিল্পের সঙ্গে জড়িত সকলকেই অস্তিত্ব রক্ষার যুদ্ধে নামতে হয়েছে। দুজন মানুষের মধ্যে দূরত্ব বিধি বা Close Proximity-র কথা বলে সবার শেষে পার্লার-সেলুন খোলার অনুমতি দেওয়া হয়েছে।  বিধিনিষেধ মেনে পার্লার ও সেলুনে সবরকম সতর্কতা অবলম্বন করে ৫০ শতাংশ কর্মী নিয়ে কাজ শুরু হয়েছে।...

ভারত সেবাশ্রম সঙ্ঘে নেতাজির জন্মদিন পালন

Image
  সুপ্রকাশ চক্রবর্তীঃ ভারতের স্বাধিনতা সংগ্রামে সরাসরি অংশ নিয়েছিলেন ভারত সেবাশ্রম সঙ্ঘের সন্নাসীরা। সঙ্ঘের প্রতিষ্টাতা স্বামী প্রনবানন্দ মহারাজ ছিলেন নেতাজি সুভাষ চন্দ্র বসুর প্রেরনা৷ স্বাধিনতা আন্দলনের সুতিকাগৃহ ভারত সেবাশ্রম সঙ্ঘে পালিত হল নেতাজি সুভাষ চন্দ্র বসুর জন্মদিবস। এ উপলক্ষে কলকাতার বালিগঞ্জে সঙ্ঘের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানে পতাকা উত্তলন করে নেতাজি মুর্তিতে মাল্যদান করেন সঙ্ঘের প্রধান সম্পাদক স্বামী বিশ্বাত্মানন্দ মহারাজ। নেতাজির নানা কর্মকান্ড নিয়ে বক্তব্য রাখেন সঙ্ঘের অন্যান্য সন্নাসীরা।  সঙ্ঘের প্রধান সম্পাদক স্বামী বিশ্বাত্মানন্দ মহারাজ বলেন, ভারত সেবাশ্রম সঙ্ঘের প্রতিষ্টাতা স্বামী প্রনবানন্দ মহারাজ উদ্বুদ্ধ করেছিলেন ততকালীন বিপ্লবিদের স্বাধিনতা সংগ্রাম এগিয়ে নিয়ে যেতে। সঙ্ঘের বেশ কয়েকজন সন্নাসী সরাসরি বিপ্লবে অংশ নেন।সকলের প্রচেষ্টায় ও নেতাজির নেত্রিত্বে দেশ স্বাধিনতা পায়।

খেটে খাওয়া মানুষের পেট চলে

Image
 শুভ ঘোষ- ১৮ই জানুয়ারি ২০২২ কোলকাতা প্রেসক্লাবে ইস্টান ইন্ডিয়া হোটেলাস এন্ড ট্রাভেল এজেন্ট এসোসিয়েশন পক্ষ থেকে সভা আয়োজিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহ-সম্পাদক দিব্যেন্দু চক্রবর্তী, সম্পাদক দেব কুমার চৌধুরী, সহ-সভাপতি সৌমেন সরকার ,সহ সম্পাদক নির্মাল্য চক্রবর্তী আরও অনেক অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ।এই অ্যাসোসিয়েশনের সদস্য সংখ্যা ১০০ জন। মুর্শিদাবাদ সুন্দরবন মালদা দার্জিলিং জেলার থেকে এসেছিলেন বিভিন্ন ট্যুরিজিম সংস্থার পক্ষ থেকে এই সভায় উপস্থিত ছিলেন। বিগত দুবছর ধরে করোনা মহামারীতে অসংখ্য খেটে খাওয়া গরিব মানুষের প্রতি রোজগার চলে এই ট্যুরিজিম থেকে তাই আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কাছে আর্জি জানান তাদের ট্যুরিজিম সংস্থাকে কিছুটা ছাড় দেওয়া হোক এই বন্ধন থেকে। ট্যুরিজম সংস্থা  দ্বারাই বহু অসঙ্খ্য মানুষের খেটে খাওয়া মানুষের পেট চলে।

২০০৩ খ্রিস্টাব্দ মেদিনীপুর

Image
  শুভ ঘোষ- মানুষের কল্যাণের জন্য বিভিন্ন রকম কাজের কারনই হয়তো ছিল রামপুর বিবেকানন্দ মিশন, হলদিয়া, যেখান থেকে শৈশব জীবনের পড়াশুনো শুরু হয়েছিল ডঃ সোমনাথ দাস মেদিনীপুর রামকৃষ্ণ মিশন এবং এখান থেকে ২০০৩ খ্রিস্টাব্দ মেদিনীপুর কলেজিয়েট বিদ্যালয়ে। নিয়ে বড়ো হয়ে ওঠা ২০১২ খ্রিস্টাব্দে স্নাতকোত্তর করার জন্য ভর্তি  যাদবপুর বিশ্ববিদ্যালয়ে, তার সাথে সহকারী অধ্যাপক হিসেবে স্বামী বিবেকানন্দ ইনস্টিটিউট অফ সায়েন্স এন্ড টেকনোলজি কলেজে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে যোগদান করেন। ২০১৮ খ্রিস্টাব্দে প্রোডাকশন  ইঞ্জিনিয়ারিং -এর উপর ডক্টরেট উপাধি অর্জন করা। পর শুরু কিভাবে গ্রামাঞ্চলের মেধাবি শিক্ষার্থীদের অত্যাধুনিক জ্ঞান প্রদান করা যায় তার গবেষণা। ঠিক সেই সময়েই কোভিড-১৯ এর মহামারীর প্রকোপে আমার কর্মরত কলেজের কিছু শিক্ষার্থী যখন আর্থিক ভাবে পিছিয়ে পড়ার কারনে কলেজের অধিকর্তা ডঃ নন্দন গুপ্ত মহাশয়ের তৎপরতায় তাদের যথাযথ ভাবে সাহায্য করে তাদের পড়াশুনো চালিয়ে যাওয়ার ব্যবস্থা করা। এখান থেকেই জীবনের নতুন অধ্যায়। এইভাবেই ডঃ নন্দন গুপ্ত মহাশয়ের চিন্তাধারা ও মিশনের  ভাবধারাকে অবলম্বন করে ২০২১ খ্রি...