হেরিটেজ আর্ট গ্যালারি
রবিবার,২২/১১/২০২৬, কলকাতার প্রিন্সেপ ঘাট রেলস্টেশনে পূর্ব রেলের শিয়ালদহ বিভাগের উদ্যোগে শুরু হল বিশেষ ঐতিহ্য প্রদর্শনী 'টাইম টেবিল-আজার্নি -থ্রু হেরিটেজ'। প্রদর্শনীর আনুষ্ঠানিক ন উদ্বোধন করেন পূর্ব রেলের জেনারেল ন ম্যানেজার গীতিকা পাণ্ডে। ভারতীয় রেলের সুদীর্ঘ ইতিহাস, বিবর্তন ও ঐতিহ্য তুলে ধরতেই এই বিশেষ আয়োজন। প্রদর্শনীতে স্থান পেয়েছে দুষ্প্রাপ্য ঐতিহাসিক তথ্য, পুরনো আলোকচিত্র এবং উনিশ শতকের মাঝামাঝি সময় থেকে শিয়ালদহ ও সংলগ্ন অঞ্চলে রেল যোগাযোগের বিকাশের নানা গুরুত্বপূর্ণ অধ্যায়। উদ্বোধনী অনুষ্ঠানে গীতিকা পাণ্ডে বলেন, ভারতীয় রেল কেবল পরিবহণের মাধ্যম শে নয়, দেশের ইতিহাস, সংস্কৃতি ও জাতীয় পরিচয়ের অবিচ্ছেদ্য অংশ। আধুনিক প্রযুক্তির সাহায্যে রেলের উন্নয়নের পাশাপাশি ঐতিহ্য সংরক্ষণেও সমান গুরুত্ব দেওয়া হচ্ছে। রেল দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিয়ালদহের স ডিআরএম রাজীব সাক্সেনা, হাওড়ার ব ডিআরএম বিশাল কাপুর-সহ পূর্ব রেলের দ উচ্চপদস্থ আধিকারিকেরা। কর্তৃপক্ষের আশা, এই প্রদর্শনী নতুন দ প্রজন্মের ক...