দক্ষিণ ২৪ পরগনায় অরণ্য সপ্তাহের সমাপ্তি অনুষ্ঠান

নিজস্ব সংবাদদাতা: পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণ এখন অত্যন্ত প্রয়োজনীয় একটি বিষয় যে বিষয়ে পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে ইতিমধ্যেই শুরু হয়ে গেছে একটি গাছ মায়ের নামে নামক প্রকল্প। এই প্রকল্পের অধীনে জনসাধারণকে গাছ লাগানো এই বিষয়ে উৎসাহদানে বিনামূল্যে বনদপ্তর থেকে গাছের চারা বিতরণ করা হচ্ছে। পশ্চিমবঙ্গ সরকারের বনদপ্তরের উদ্যোগে দক্ষিণ ২৪ পরগনা জেলা জুড়ে পালন করা হয়েছে অরণ্য সপ্তাহ । 
১৫ জুলাই থেকে ২০ শে জুলাই পর্যন্ত এই অরণ্য সপ্তাহের শেষ দিনে অর্থাৎ আজ ২০ শে জুলাই হরিণডাঙ্গা উচ্চ বিদ্যালয় পালিত হল অরণ্য সপ্তাহের সমাপ্তি অনুষ্ঠান। বৃক্ষরোপণ, বনভূমির প্রয়োজনীয়তা বিষয়ে আলোচনা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে এই দিনটি উদযাপিত হল।
দক্ষিণ ২৪ পরগনা জেলার বনদপ্তর এর উদ্যোগে, দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসন ও ডায়মন্ড হারবার মহকুমা প্রশাসনের আয়োজনে ও হরিণডাঙ্গা উচ্চ বিদ্যালয় এর সহযোগিতায় আজ সপ্তাহব্যাপী অরণ্য সপ্তাহ উদযাপনের (১৫ ই জুলাই থেকে ২০ শে জুলাই)সমাপ্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন
ফলতা বিধানসভার মাননীয় বিধায়ক শ্রী দেবাংশু পান্ডা মহাশয় দক্ষিণ ২৪ পরগনার অতিরিক্ত জেলাশাসক, ভূমি সংস্কার, জনাব সাদ্দাম নাভাস মহাশয়,দক্ষিণ চব্বিশ পরগনার মাননীয় বিভাগীয় বন আধিকারিক শ্রীমতি নিশা গোস্বামী মহাশয়া,
ডায়মন্ডহারবার মহকুমার মহকুমা শাসক শ্রী অয়ন দত্তগুপ্ত মহাশয,ডেপুটি ফিল্ড ডিরেক্টর ,সুন্দরবন টাইগার রিজার্ভ, শ্রী চিত্রক ভট্টাচার্য মহাশয় ,উপ অধিকর্তা,উদ্যান পালন, শ্রী কুশধবজ বাগ মহাশয় , শ্রী শুভাশিস হালদার, বনাঞ্চল আধিকারিক, ডায়মন্ড হারবার,
জেলা বিদ্যালয়ের পরিদর্শক, শিক্ষা, শ্রী সুনীতি সাঁপুই, ফলতা সমষ্টি উন্নয়ন আধিকারিক, শ্রী তন্ময় ভট্টাচার্য মহাশয়, মাননীয় অবর বিদ্যালয় পরিদর্শক শ্রীমতি পিয়ালী বরুয়া মহাশয়া,
হরিণডাঙ্গা উচ্চ বিদ্যালয় এর মাননীয় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নির্মাল্য হালদার মহাশয় ও অন্যান্য বিশিষ্ট আধিকারিক, সম্মানীয় অতিথি বর্গ এবং ছাত্রছাত্রীরা।

Comments

Popular posts from this blog

মহিলা শিক্ষার্থীদের জন্য

দীর্ঘ প্রতীক্ষার পর সফলতা

'দরবারী পদাবলী'-তে গুরু-শিষ্য পরম্পরার অনবদ্য নজির কলকাতায়