প্রেস ক্লাবের ২২তম বার্ষিক সাধারণ সভা

 

নিজস্ব প্রতিনিধিঃ আলিপুর দক্ষিণ ২৪ পরগনা, প্রেস ক্লাবের ২২তম বার্ষিক সাধারণ সভায় ৭ জনের নতুন কার্যকরী কমিটি গঠিত হয়েছে। সভাপতি নির্বাচিত হয়েছেন দেবব্রত সরকার। সম্পাদক নির্বাচিত হয়েছেন অলোক প্রসাদ ও কোষাধ্যক্ষ পদে তপন ব্রহ্মচারী নির্বাচিত হয়েছেন। এছাড়াও সহ সভাপতি অরিজিৎ রায় ও সহ সম্পাদক রমেশ রায় নির্বাচিত হয়েছেন। কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন রঞ্জিত সিং। ৭ জনের কার্যকরী কমিটিতে এদিন ৬ জন নির্বাচিত হয়েছেন। পরে ১ জনকে সংযোজন করা হবে বলে সিদ্ধান্ত হয়। বুধবার আলিপুরে প্রেস ক্লাবে সাধারণ সভা হয়। সভায় সভাপতিত্ব করেন অনিল কুণ্ডু।

Comments