মোবাইল পার্সেল ভ্যানের উদ্বোধন


নিজস্ব প্রতিনিধিঃ বারাসাত পোস্টাল ভিভিশনের সুপরিনটেনডেন্ট শ্রী অরূপ কুমার দাস মহাশয়, ২৩/০৫/২০২২ তারিখে হারড়া পোস্ট অফিসে একটি মোবাইল পার্সেল ভ্যানের উদ্বোধন করেন। হাবড়া পোস্টাল সাব ডিভিশনের যেসব গ্রাহকদের একাধিক পার্সেল বুক ধরার উদ্দেশ্যে হাবড়া, অশোকনগর অথবা নিকটবর্তী শাখা ডাকঘর গুলিতে নিয়মিত আসার প্রয়োজন হয়, আদের কায়িক পরিশ্রম, যাতায়াতের খরচ, এবং সময় হ্রাস করার উদ্দশ্যে এই পার্সেল ভ্যান চালু করা হয়। 

এই ভ্যান গ্রাহকদের বাড়ী বা অফিসের নির্ধারিত ঠিকানায় পৌছে সম্পুর্ন বিনামূল্যে পার্সেল সংগ্রহ করে এনেহাবড়া পোষ্ট অফিসে সেই পার্সেলগুলি বুক করার পরিষেবা প্রদান করবে। শ্রী অরূপ কুমার দাস মহাশয় জানান, মোবাইল পার্সেল ভ্যানের এই জনমূখী পরিষেবা যেটি ইতি মধ্যেই বারাসাত ও বসিরহাট এলকার জন্য চালু হয়েছিল, সেটি আজ থেকে হাবড়া জোনের জন্যও চালু হল । পার্সেল ভ্যানের এই  পরিষেবা গ্রাহকদের পক্ষে সুবিধাজনক  হওয়ার পাশাপাশি ভাক বিভাগের পার্সেল ব্যবসা বৃদ্ধিতেও সহায়ক হবে বলে জানান শ্রী দাস।

Comments