সেভ ড্রাইভ সেভ লাইফ

 

 

বলরাম বোসঃ- সেভ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি নিয়ে ডানলপ সাব ট্রাফিক গার্ড ওসি জানান। ব্যারাকপুর পুলিশ কমিশনারেট ডানলপ ট্রাফিক গার্ড এর উদ্যোগে সেভ ড্রাইভ সেভ লাইফ। বরানগর বিটি রোড বনহুগলির মরে ডানলপ সাব ট্রাফিকের তরফ থেকে লিফলেট বিলি করে বিনা হেলমেটে বাইক চালকদের সতর্ক ও সচেতন বার্তা দিলেন। সেভ ড্রাইভ সেভ লাইফে আটক বাইক আরোহীদের লিফলেট পড়ার আবেদন জানায় ডানলপ সাপ ট্রাফিক গার্ডের ভারপ্রাপ্ত ওসি রামপ্রসাদ মন্ডল। আবার দেখা গেল সেভ লাইফ সেভ ড্রাইভ প্রচার দেখে অনেকেই হেলমেট না পরার পালিয়ে যাচ্ছেন। আবার কখনো সাংবাদিকদের ক্যামেরা দেখে হেলমেট পড়ে নিচ্ছে। তবে এসবের মাঝখানে একটি প্রশ্ন থেকেই যায়, আইন ভঙ্গ দণ্ডনীয়, তবে হেলমেট না পরার আইন ভাঙ্গা কোনভাবে কি নিজের বেপরোয়া জীবনের দৃষ্টান্ত দেখাচ্ছে না?


Comments