Posts

সলীল চৌধুরীর শতবর্ষ উদযাপন

Image
  সুপ্রকাশ চক্রবর্তী- এক ভিন্ন মেজাজের অতুলনীয় সুরকার সলিল চৌধুরীর  শতবর্ষ উদযাপন হল কলকাতার  চারুবাসনা আর্ট গ্যালারিতে। শনিবার সন্ধ্যায় গানে ও কথায় ‘সুরের সলিলে কয়েকঘন্টা’ মেতে ওঠেন কলকাতাবাসী। আনন্দী কমিউনিকেশান সেন্টার ও রূপসা সাহিত্য পত্রিকার উদ্যোগে উপেন্দ্রকিশোর সভাঘরে সলিল চৌধুরীর স্বর্ন যুগের গান পরিবেশন করেন বিশিষ্ট চিকিৎসক ডক্টর অমিতাভ চন্দ। বৃন্দবাদনের মাধ্যমে ‘আনকাট সলিল’ পরিবেশন করেন শিল্পী ঋত্বিক মিত্র ও সম্প্রদায়। সলিলের জীবন ও কর্মকান্ড নিয়ে আলোচনা ও স্মৃতিকথায় ছিলেন বিশিষ্ট সাহিত্যিক ও  সাংবাদিক শংকরলাল ভট্টাচার্য। উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পী যোগেন চৌধুরী, রাজ্যসভার সাংসদ ও আইনজীবী সুখেন্দুশেখর রায়,টেকনো ইন্ডিয়া গ্রুপের অধ্যাপক মানসী রায়চৌধুরী সহ বহু বিশিষ্ট মানুষ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী ইন্দ্রানী ভট্টাচার্য। উপস্থাপনায় ছিলেন সুদিপ্তা মুখোপাধ্যায়।  ইন্দ্রানী ভট্টাচার্য বলেন, সলিল চৌধুরির মতো অসাধারন প্রতিভার মানুষটির জীবন ও কর্মকান্ড তুলে ধরতেই এই উদ্যোগ।  তবে সলীল চৌধুরি যে মাপের মানুষ ছিলেন তিনি যোগ্য স...

ছাত্রছাত্রীদের পুস্তক ও পাঠ্য সামগ্রী তুলে দিল ভারত সেবাশ্রম

Image
ছবি দ্বীপ মিস্ত্রি রিপোর্টিং সুপ্রকাশ চক্রবর্তী কলকাতা - নতুন শিক্ষাবর্ষের ছাত্রছাত্রীদের জন্যে ভারত সেবাশ্রম সঙ্ঘের উদ্যোগে সুন্দরবনের প্রত্যন্ত ও পিছিয়ে পড়া অঞ্চলের প্রায় ৪২টি স্কুলের ছাত্রছাত্রীদের বিনামূল্যে চতুর্থ শ্রেণী পর্যন্ত পুস্তক ও পাঠ্য সামগ্রী তুলে দেওয়া হল।  কলকাতার বালিগঞ্জে ভারত সেবাশ্রম সঙ্ঘের উদ্যোগে স্কুল গুলিকে পুস্তক ও পাঠ্য সামগ্রী তুলে দিয়ে ভারত সেবাশ্রম সঙ্ঘের প্রধান সম্পাদক স্বামী বিশ্বাত্মানন্দ মহারাজ বলেন, শিক্ষার পাশাপাশি গ্রামীণ অর্থনীতির উন্নয়নে নানা কাজ করে চলেছেন তারা। আরো উন্নততর পরিষেবা অর্থাৎ বিজ্ঞানসন্মতভাবে প্রাণী সম্পদ বিকাশ সহ নানা কাজে সচেষ্ট রয়েছে ভারত সেবাশ্রম সঙ্ঘ। তাদের স্বনির্ভর করে তুলতে মৎস্য পালন সহ নানা বিষয়ে প্রশিক্ষণ দেওয়া, বিনামূল্যে চিকিৎসার ব্যাবস্থা করা হয়েছে। গঙ্গাসাগর, বাসন্তী, গোসাবা, কুলপি, মন্দির বাজার, কুলতলির মৈপীঠ প্রভৃতি অঞ্চলের জন্য দুঃস্থ ছাত্রছাত্রীদের জন্য এই সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হয়েছে বলে তিনি জানান। সংশ্লিষ্ট স্কুলের শিক্ষক ও শিক্ষিকারাও এদিন উপস্থিত ছিলেন। স্বেচ্ছাসেবী সংস্থা জয় ফাউন্ডেশন এ...

ধানের উৎপাদন বাড়াতে এবার বর্ষাতেও চাষ হবে মিনিকিট

Image
বর্ষাকালে অন্য ধানের চাষ হলেও মিনিকিট ধানচাষ প্রায় হয়ই না। কিছু জায়গায় হলেও তাতে রোগ পোকার সমস্যা দেখা যায়। যার ফলে কৃষকেরা ওই সময় মিনিকিট চাষ করতে আগ্রহ দেখান না । তেলেঙ্গানার বীজ গবেষণা এবং প্রস্তুতকারক সংস্থা নুজিভীডু সিডস এবার বর্ষাকালে মিনিকিট ধানচাষের উদ্যোগ নিয়েছে । তাদের প্রয়াসে ইতিমধ্যেই উচ্চ ফলনশীল ‘বর্ষা মিনিকিট ত্রনপি সাতানব্বই ছিয়াত্তর’ধানচাষে সাফল্য মিলেছে পশ্চিমবঙ্গের কয়েকটি জেলায়।‘বর্ষা মিনিকিট ত্রনপি সাতানব্বই ছিয়াত্তর’রিসার্চ বীজ একমাত্র মিনিকিট যা বর্ষাকালে নির্দিধায় চাষ করা যায়।  এই মিনিকিট ধানের উৎপাদনে ঘাটতি মেটাতে সাহায্য করবে বলে মনে করছেন চাষীরা।  এই প্রসঙ্গে পশ্চিম মেদিনীপুরের খড়গপুর ২ ব্লকের জামিরা গ্রামে এই মিনিকিট ধান চাষের সাফল্যে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিখ্যাত সঙ্গীত শিল্পী শ্রী উত্তম দাস বাউল তার গানের মাধ্যমে এই ‘বর্ষা মিনিকিট চাষের সাফল্য ও বীজের গুণাগুণ তুলে ধরেন। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে এই মিনিকিট বর্ষায় চাষ করা যায়। উচ্চ ফলনশীল দানা, ১৩০-১৩৫ দিনের মধ্যে ফসল তৈরী হয়। অন্য চালের থেকে খেতে...

ভারত থেকে ৪৬৮ টন আলু পৌঁছালো বাংলাদেশে

বেবি চক্রবর্ত্তী: কলকাতা :- ভারত বাংলাদেশের প্রতি সহযোগিতার হাত বাড়িতে দিয়েছে। একেবারে অগ্নিমূল্য বাংলাদেশের বাজার দর। এই অবস্থায় ফের একবার বাংলাদেশের দিকে সাহায্যের হাত বাড়ল ভারত। পরিস্থিতি নিয়ন্ত্রণে ৪৬৮ মেট্রিক টন আলু রফতানি করা হল সে দেশে। যা খবর, ট্রেনে করে বিপুল পরিমান আলু সে দেশে পাঠানো হয়েছে। অন্যদিকে বাংলাদেশের সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, যশোরের বেনাপোল স্থলবন্দর রেলস্টেশনে বএকটি মালবাহী ট্রেন পৌছয়। শনিবার থেকে এই পণ্য খালাস করার কাজ বাংলাদেশের সংশ্লিষ্ট বিভাগ শুরু করবে বলে সে দেশের জনপ্রিয় সংবাদমাধ্যম 'বাংলা ট্রিবিউনে'র খবরে দাবি করা হয়েছে। বাংলাদেশে জিনিসের দাম বেড়েই চলেছে। আর তার থেকে দৃষ্টি ঘোরাতে ওই দেশের উগ্র মৌলবাদীরা ভারত বিরোধিতার জিগির তুলে রেখেছে। পেট সবার আগে। বাংলাদেশের দরিদ্র মানুষের পেটে টান পড়েছে। ক্ষোভ বাড়ছে চারিদিকে। ভারতের এই আলু পৌঁছানোতে কিছুটা স্বস্তিতে বাংলাদেশ। বেনাপোল স্টেশন মাস্টার সাইদুজ্জামান এই প্রসঙ্গে জানিয়েছেন, রাজশাহীর চাঁপাইনবাবগঞ্জের টাটা ট্রেডার্স নামে এক আমদানিকারক সংস্থা বিপুল এই আলু আমদানি করেছে। আর তা করা হয়েছে বাংলার মালদহ থেকে। ...

রুক্মিণীকে নিয়ে এবার মুখ খুললেন স্বয়ং দেব

বেবি চক্রবর্ত্তী: কলকাতা :- দেব ও রুক্মিণীর সম্পর্ক নিয়ে ইতিমধ্যে টলিপাড়ায় প্রচুর জল্পনা হয়েছে। এখনো হয়ে চলেছে। একাধিক কারণে বলা হচ্ছে - ওদের ব্রেকাপ হয়ে গেছে। আর বিনোদন জগতে সম্পর্ক তৈরী হওয়া থেকেও সম্পর্ক ভাঙার খবর দ্রুত ছাড়ায়। ২০শে ডিসেম্বর মুক্তি পাচ্ছে দেব অভিনীত খাদান। সেই বহুচর্চিত ছবি মুক্তির আগে টলিপাড়ায় আমচকাই শুরু ফিসফিসানি। দূরত্ব তৈরি হয়েছে দেব-রুক্মিণীর। নেপথ্যের কারণ? ইনস্টাগ্রামে দেবকে আনফলো করেছেন রুক্মিণী। যদিও কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মঞ্চে দুজনকে দেখে একবারের জন্যও মনে হয়নি সুখী নেই তাঁরা। দিদি’ মমতা বন্দ্যোপাধ্যায়ের সৌজন্যে উত্তরীয় বদলটাও কিফের উদ্বোধনী মঞ্চে সেরে ফেলেন দুজনে। টলিপাড়ায় এমন কথাও চাউর হয়েছে, খাদানের প্রচারের জন্যই নাকি রুক্মিণীর সঙ্গে ব্রেকআপের ‘নাটক’ করছেন দেব। এইসব বিতর্কে জল ঢেলে কড়া জবাব দিলেন নায়ক।  এবার সেই ফিসফিসনির জবাব দিলেন দেব। এক সাক্ষাৎকারে তিনি বলেন, 'রুক্মিণী আমাকে ইনস্টাগ্রামে ফলো করছে কি ফলো করছে না সেটা নিয়ে আমি দশজনকে কী উত্তর দেব। আমার সঙ্গে রুক্মিণীর সম্পর্কটা কী সেটা তো আমি কাউকে বলে বোঝাতে পারব না। রুক্মিণীর স...

'CBI এর উপর আর ভরসা নেই' - টলি পাড়ার একাংশ

বেবি চক্রবর্ত্তী: কলকাতা :- বামেরা অবশ্য অনেক আগের থেকেই বলে আসছেন -'দিদি ও মোদী সেটিং'। এবার তাই বললেন কংগ্রেসও। আসল কথা অনেক তথ্য সামনে আসার পরেও CBI কোন কারণে হাত গুটিয়ে নিলো? ইতিমধ্যেই আরজি কর খুন এবং ধর্ষণ মামলায় জামিন পেয়ে গেলেন টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলও৷ এ দিন শিয়ালদহ আদালত থেকে জামিন পেয়ে যান অভিজিৎ৷ একই সঙ্গে জামিন পেয়ে গিয়েছেন আরজি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষও৷ গ্রেফতারির ৯০ দিন পরেও সিবিআই দু জনের বিরুদ্ধে চার্জশিট জমা না দেওয়ার কারণেই অভিজিৎ মণ্ডল এবং সন্দীপ ঘোষকে জামিন দেন বিচারক৷  খুব স্বাভাবিক কারণেই প্রবল ক্ষুব্ধ সাধার মানুষ। তারা মোটেই মনে করছেন না যে CBI চার্জশিট দিতে পারে নি, বরং তাদের মনে হয়েছে CBI চার্জশিট দেয় নি। সেই সুর ধরা পড়েছে টলি পড়ার অনেকের কন্ঠেই। বড় থেকে ছোটপর্দা সমস্ত তারকারা একজোট হয়ে প্রতিবাদে সামিল হয়েছিল৷ কিন্তু এখন পর্যন্ত দোষীরা ধরা পড়ল না৷ টলিউড অভিনেত্রী চৈতি ঘোষাল ক্ষোভ উগরে দিয়ে বলেছেন, সিবিআই এর উপর আস্থা নেই। হতাশ করেছে সিবিআই। রাজ্য পুলিশ যতটুকু তদন্ত করেছিল সিবিআই তার চেয়ে বেশি তিন মাসে কিছু করত...

লোকসভায় বাংলায় ভাষণ অভিজিতের

  বেবি চক্রবর্ত্তী: দিল্লী :- কিছুদিন আগেই বাংলা ভাষাকে ধ্রুপদি ভাষার মর্যাদা দেওয়া হয়েছে। স্বাভাবিক কারণেই বাঙালিরা এতে খুবই খুশি। সেই খুশির প্রকাশ ঘটলো লোকসভায় অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বক্তব্যে। শনিবার সংসদের শীতকালীন অধিবেশনে নিজের বক্তব্য পেশের সুযোগ পান তমলুকের বিজেপি সাংসদ। ভাষণের শুরুতেই ইংরেজিতে তিনি বলেন, 'আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি আমার মাতৃভাষা বাংলায় কথা বলব। কারণ সম্প্রতি প্রধানমন্ত্রী (নরেন্দ্র মোদী) এবং মন্ত্রকের উদ্যোগে আমাদের ভাষাকে ধ্রুপদী ভাষার তকমা দেওয়া হয়েছে।আর তারপরই বাংলায় কথা বলতে শুরু করেন। সঙ্গে সঙ্গে সাংসদরা বলতে থাকেন,'হিন্দিতে বলুন। অভিজিৎ কিন্তু কোনো দিকে খেয়াল না রেখে বাংলায় বলে যান। সেই ভাষণের মধ্যেই লোকসভায় আসেন প্রধানমন্ত্রী। মোদী আসার পর কেউ একজন বলেন যে ‘হিন্দিতে বলুন।’ তাতে অবশ্য পাত্তা না দিয়ে মোদীর সামনেই বাংলায় ভাষণ চালিয়ে যেতে থাকেন তমলুকের বিজেপি সাংসদ। তবে সংসদে যে অভিজিৎ প্রথম বাংলায় ভাষণ দিলেন, তা নয়। সাম্প্রতিক ২০১৬ সাল লোকসভায় ভাষণ দিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের সাংসদ দেব। সেইসময় একাংশের কটাক্ষের মুখেও পড়েছিলেন ঘাটালের সাংসদ।অনেকে আবার...