Posts

Showing posts from February, 2026

কলকাতার এ আই-ভিত্তিক স্বাস্থ্য পরিষেবার সমাধান।

Image
স্বাস্থ্য পরিষেবাকে আরও আধুনিক, দ্রুত ও দক্ষ করে তুলতে কলকাতার প্রযুক্তি সংস্থা এস আর এম অরনিক এ আই টেক প্রাইভেট লিমিটেড নিয়ে এসেছে চিকিৎসক ও ক্লিনিকের জন্য তিনটি আলাদা এ আই -চালিত অ্যাপ্লিকেশন ও পরিষেবা।  মঙ্গলবার কলকাতা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে এই পরিষেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন  সংস্থার সি ই ও ডক্টর শতরুপা মন্ডল ও কো ফাউন্ডার গ্যান শ্রীবাস্তব। তারা জানান, ছোট থেকে বড় ক্লিনিক বা এককভাবে প্র্যাকটিস করা চিকিৎসকদের দৈনন্দিন ব্যবস্থাপনা, রোগী যোগাযোগ এবং ডিজিটাল উপস্থিতি সবকিছু সহজ করতে এই উদ্যোগ। প্রথম পরিষেবা ক্লিনিক প্রো প্লাস একটি এ আই চালিত ক্লিনিক ও ডাক্তারের প্র্যাকটিস ম্যানেজমেন্ট সিস্টেম। এতে রয়েছে মাল্টি-ক্লিনিক ও মাল্টি-স্টোর সমর্থিত উন্নত ইনভেন্টরি ম্যানেজমেন্ট, সহজ বিলিং ও রেভিনিউ ড্যাশবোর্ড, এ আই-ভিত্তিক ত্রুটি যাচাই ব্যবস্থা, হোয়াটস এপ,এস এম এস ও ই-মেলের মাধ্যমে স্বয়ংক্রিয় রোগী যোগাযোগ, ডাটা-ভিত্তিক অ্যানালিটিক্স ড্যাশবোর্ড, ইন্টিগ্রেটেড ফার্মেসি ম্যানেজমেন্ট এবং এক্সট্রা ও সি আর প্রযুক্তির সাহায্যে স্বয়ংক্রিয় পারচেজ অর্ডার আপডেট। পাশা...